ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
মারা গেছেন হলিউডের কিংবদন্তি ডায়ান কিটন
বিনোদন ডেস্ক: অস্কারজয়ী হলিউড অভিনেত্রী ডায়ান কিটন প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তার ঘনিষ্ঠ বন্ধু ও প্রযোজক ডরি র্যাথ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজকে জানান, মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।
১৯৪৬ সালে লস অ্যাঞ্জেলেসে জন্ম নেওয়া কিটন ১৯৭০-এর দশকে ‘দ্য গডফাদার’ চলচ্চিত্রে কে অ্যাডামস কর্লিওনে চরিত্রে অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি ‘অ্যানি হল’, ‘ফাদার অব দ্য ব্রাইড’ এবং ‘ফার্স্ট ওয়াইভস ক্লাব’ এর মতো বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা পান।
১৯৭৮ সালে ‘অ্যানি হল’ ছবির জন্য তিনি সেরা অভিনেত্রীর অস্কার জেতেন। তার সাবলীল অভিনয়, স্টাইল এবং স্বাধীনচেতা ব্যক্তিত্ব তাকে হলিউডের অন্যতম প্রভাবশালী নারী অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করে।
অভিনয়ের পাশাপাশি কিটন ছিলেন একজন দক্ষ পরিচালক। ১৯৮৭ সালে তিনি প্রথম পরিচালিত চলচ্চিত্র ‘হেভেন’ নির্মাণ করেন। পরবর্তী সময়ে ১৯৯৫ সালে ‘আনস্ট্রাং হিরোজ’ কান চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পায়। ২০০০ সালে কমেডি–ড্রামা ঘরানার ছবি ‘হ্যাংগিং আপ’ নির্মাণ করেন, যেখানে তিনি মেগ রায়ান ও লিসা কুড্রোর সঙ্গে নিজেও অভিনয় করেন।
ডায়ান কিটনের মৃত্যুতে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে। সহ-অভিনেত্রী বেট মিডলার লিখেছেন, অসাধারণ, মেধাবী ও অনন্য ডায়ান কিটন আর নেই। তার চলে যাওয়া আমাদের জন্য এক গভীর শোক। তিনি নিঃস্বার্থ, হাস্যরসিক এবং সম্পূর্ণ মৌলিক একজন মানুষ ছিলেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)