ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
টাইফয়েড প্রতিরোধে দেশের স্বাস্থ্য ব্যবস্থায় নতুন দিগন্ত: নূরজাহান বেগম
নিজস্ব প্রতিবেদক:সচেতনতা আর টিকাদানেই টাইফয়েড রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানিয়েছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, দেশে টাইফয়েডে এখনও শিশুদের মৃত্যু হয়—এটা আমাদের জন্য লজ্জার। ডায়রিয়া, রাতকানা রোগসহ অনেক কিছু আমরা প্রতিরোধ করেছি, এবার টাইফয়েড প্রতিরোধেও সফল হব।
রোববার (১২ অক্টোবর) সকালেই রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নূরজাহান বেগম আরও বলেন, যত বেশি শিশুদের প্রতিরোধমূলক টিকার আওতায় আনা যাবে, হাসপাতালের চাপ তত কমবে।
স্বাস্থ্য উপদেষ্টা জানান, টাইফয়েড এমন একটি রোগ, যা সচেতনতা ও টিকাদানের মাধ্যমে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব। এই ক্যাম্পেইনের মাধ্যমে প্রতিটি শিশুর কাছে টিকা পৌঁছালে দেশে টাইফয়েডজনিত মৃত্যুর ঘটনা বন্ধ করা সম্ভব হবে।
একই অনুষ্ঠানে সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুধু একটি স্বাস্থ্য প্রকল্প নয়, এটি দেশের শিশুস্বাস্থ্য সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দীর্ঘদিন ধরে এটি নিম্নআয়ের শিশুদের জন্য নীরব বিপদ হিসেবে থেকে গেছে; এবার সরকারের উদ্যোগ সেই দুর্বল জায়গায় পরিবর্তন আনবে।
এদিকে, একই সময়ে রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ ও রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।
এক মাসব্যাপী এই কর্মসূচিতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। রেজিস্ট্রেশন বা জন্মসনদ না থাকলেও কেন্দ্রে গেলে শিশুদের টিকা দেওয়া হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন শুরু ১ নভেম্বর, যেভাবে করবেন