ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
শেয়ারবাজারে লেনদেনের দাপট ১০ কোম্পানির
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (০৫–০৯ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার ও ইউনিট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ২৮৫ কোটি ৬৪ লাখ টাকার। তবে এই বিশাল অঙ্কের লেনদেনের প্রায় এক-চতুর্থাংশ (২৫.১২%) দখলে রেখেছে মাত্র ১০টি কোম্পানি।
ডিএসই সূত্রে জানা যায়, সপ্তাহজুড়ে মোট ৩৯৬টি কোম্পানির সিকিউরিটিজে লেনদেন হয়েছে। এর মধ্যে বাজারের বড় অংশজুড়ে ছিল এই ১০ কোম্পানির শেয়ার। অর্থাৎ, বাজারের গতি ও তারল্যের বড় ভাগই ঘুরপাক খেয়েছে সীমিত সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারিজের শেয়ারে। কোম্পানিটির শেয়ারে প্রতিদিন গড়ে ২১ কোটি ৫১ লাখ টাকার লেনদেন হয়েছে, যা পুরো সপ্তাহের মোট লেনদেনের ৩.২৭ শতাংশ।
এছাড়া, সোনালী পেপার বাজারে দ্বিতীয় সর্বোচ্চ সক্রিয়তা দেখিয়েছে, যার অংশগ্রহণ ছিল ২.৯৬%। কাছাকাছি অবস্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স (২.৮৮%) এবং সামিট অ্যালায়েন্স পোর্ট-সাপোর্ট (২.৬০%)।
তালিকায় পরবর্তী অবস্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন (২.৪৯%), প্রগতি ইন্স্যুরেন্স (২.২৮%), প্রগতি লাইফ ইন্স্যুরেন্স (২.২৪%), ডোমিনেজ স্টিল (২.১৬%), রবি আজিয়াটা (২.১৫%) এবং খান ব্রাদার্স পিপি (২.০৯%)।
বাজার বিশ্লেষকরা বলছেন, তারল্য সংকটের মধ্যেও কিছু নির্দিষ্ট শেয়ারে বিনিয়োগকারীদের অস্বাভাবিক আগ্রহ ও ঘনঘন লেনদেন বাজারের কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে সেসব কোম্পানিকে। বিশেষ করে সিভিও পেট্রো, সামিট অ্যালায়েন্স পোর্ট ও সোনালী পেপার—এই তিন শেয়ারের লেনদেন এখন বাজারে নতুন আগ্রহের ধারা তৈরি করেছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিচ্ছেন, এসব শেয়ার বর্তমানে রেকর্ড দামে লেনদেন হচ্ছে, তাই বিনিয়োগের আগে সতর্ক বিশ্লেষণ ও চিন্তাভাবনা জরুরি।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ