ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
নির্বাচনে কোন দল যাবে, তা দেখবে কমিশন: উপদেষ্টা সাখাওয়াত
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনে কোন রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, আর কোন দল করবে না, তা দেখার দায়িত্ব সরকারের নয় বলে জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।
শনিবার (১১ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক সভায় অংশ নিয়ে তিনি কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন পেতে চাই, সেটা বর্তমান সরকারের অঙ্গীকার। আমরা মানুষকে বলতে চাই, একটা ভালো নির্বাচন দিয়ে বাংলাদেশে ফ্রি অ্যান্ড ফেয়ার সমাজের সূচনা হবে।
এ নির্বাচনে কোন পার্টি এলো, না এলো ওটা আমাদের দেখার ব্যাপার না, সেটা নির্বাচন কমিশন দেখবে আর পলিটিক্যাল চিন্তাভাবনা করেন তারা। তবে আমরা বদ্ধপরিকর একটা ভালো নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করতে চাই।
তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে সহায়তা করব, যেইভাবে যা সহায়তা চাইবে সেভাবেই সরকারকে সহায়তা করতে হবে।’ তার কথায়, ২০০৮ সালের পর অনেক ভোটার ভোট দেওয়ার ‘সুযোগ পাননি’।
সাখাওয়াত হোসেন বলেন, অনেকের বয়স ত্রিশ হয়ে গেছে কিন্তু তারা ভোট দিতে পারেননি। অনেক তরুণরা জানেন না ভোটকেন্দ্র কেমন। কারণ তারা ভোট দেওয়ার সুযোগ পাননি।
আপনি মেজরিটিসংখ্যক ভোটারকে বাইরে রেখে আপনি দেশ পরিচালনার ব্যবস্থা করেছেন আর সেটাকে আমরা সবাই সহযোগিতা করেছি। শুধু ওই সময়ের সরকারকে দোষ দিয়ে তো হবে না, আমরা সবাই এদিক-ওদিক কথা বলেছি। সরকারের চাওয়া অনুযায়ী আসন্ন জাতীয় নির্বাচন নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করবে বলে আশা প্রকাশ করে উপদেষ্টা বলেন, আমি কমিশনের ওপর আস্থা রাখছি।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা