ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার অপরিহার্য: বদিউল আলম
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য ও সুশাসন প্রতিষ্ঠায় নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
তিনি বলেছেন, নির্বাচন ও রাজনৈতিক দল থেকে দুর্নীতি ও দুর্বৃত্তায়ন দূর করতে হলে নির্বাচন কমিশনকে স্বাধীন ও কার্যকর করতে হবে এবং এর জন্য কার্যকর তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা অপরিহার্য।
শনিবার (১১ অক্টোবর) রাজধানীর এফএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্কে তিনি এসব মন্তব্য করেন।
ড. বদিউল আলম বলেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে বলে তিনি আশা করছেন। গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে করার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে সুপারিশ প্রদান করবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে।
তিনি আরও বলেন, “জুলাই সনদ স্বাক্ষরের পর পরবর্তী সরকার যদি এটি বাস্তবায়ন না করে, তাদের পরিণতিও বর্তমান সরকারের মতো হবে। ক্ষমতার পরিবর্তন হলেও দুর্নীতির পরিবর্তন যেন না হয়। দেশের গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন এবং নির্বাচিত সরকারের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা অপরিহার্য।”
সুজন সম্পাদক আরও বলেন, গণভোটে দেশের মানুষের সমর্থন নিশ্চিত করতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বর্তমান সরকার স্বৈরাচারী ব্যবস্থার প্রভাব রেখেছে; তাই জুলাই জাতীয় সনদ পাশের মাধ্যমে সেই কাঠামোর সংস্কার দরকার। গণভোটের বিষয়ে ইসির সঙ্গে আলোচনা করে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত। যদিও রাজনৈতিক দলগুলোর মধ্যে পূর্ণ ঐক্যমত্য নেই, তবুও গণভোটের সুযোগ তৈরি রয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম মিশর খেলা সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- আজ ফ্রান্স-মরক্কো ম্যাচ: কখন, কোথায় সরাসরি দেখবেন
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- শেষ আটে উঠল যে ৮ দল, কবে কোন ম্যাচ?
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম মিশর: খেলা শেষ, জানুন ফলাফল
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- যে কারণে দুই জেলায় আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত
- যে কারণে মিশরের দ্বিতীয় গোল বাতিল করল ফিফা