ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শিক্ষকদের লাগাতার কর্মসূচী শুরু রোববার
নিজস্ব প্রতিবেদক: দেশের বেসরকারি এমপিওভুক্ত স্কুলের শিক্ষক-কর্মচারীরা সরকারের ঘোষিত বাড়িভাড়া ভাতা বৃদ্ধিকে ‘অপর্যাপ্ত ও অবাস্তব’ বলে প্রত্যাখ্যান করেছেন। তাদের অভিযোগ, বর্তমান বাজার পরিস্থিতিতে মাত্র ৫০০ টাকার বাড়িভাতা বাড়ানো কোনোভাবেই পরিবারের একদিনের বাজার খরচও পূরণ করতে পারে না। এই দাবিতে রোববার (১২ অক্টোবর) ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বড় জমায়েতের কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।
শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকারের প্রজ্ঞাপনে মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবি না মানা হলে তারা লাগাতার অবস্থান কর্মসূচিতে যাবেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, সরকার যে ৫০০ টাকা বাড়িভাতা বৃদ্ধি করেছে, তা শিক্ষকদের সঙ্গে পরিহাস ছাড়া কিছু নয়। তিনি পুনর্ব্যক্ত করেছেন, তাদের দাবি মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির।
আজিজী আরও বলেন, ইতোমধ্যে সারা দেশ থেকে শিক্ষকরা ঢাকায় আসছেন। আগামীকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে জমায়েত থেকে টানা কর্মবিরতির ঘোষণা আসতে পারে। যদি এ সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি না হয়, তাহলে শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি চালাবেন।
এর আগে গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষক সংগঠনটি ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন ও সর্বজনীন বদলি চালুর দাবি জানিয়েছিল। ঘোষিত কর্মসূচির মধ্যে ছিল ১৪ সেপ্টেম্বর সারা দেশে অর্ধদিবস কর্মবিরতি, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি, বিভাগীয় শহরে সম্মেলন এবং ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল