ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
আজকের খেলার সময়সূচী (১১ অক্টোবর)
স্পোর্টস ডেস্ক: আজ খেলাধুলার দুনিয়ায় ব্যস্ত দিন কাটবে ক্রীড়াপ্রেমীদের। সকাল থেকে রাত পর্যন্ত টানা একাধিক রোমাঞ্চকর ম্যাচ সম্প্রচার হবে বিভিন্ন চ্যানেলে। ক্রিকেট, ফুটবল দু’টোই আজ সমানভাবে জমজমাট।
দিনের শুরুতেই থাকবে ভারতের রাজধানী দিল্লিতে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজের দ্বিতীয় দিনের খেলা। ম্যাচটি সকাল ১০টা থেকে সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।
বিকেলে নারী ক্রিকেটপ্রেমীদের জন্য রয়েছে বিশ্বকাপের উত্তাপ। নারী ওয়ানডে বিশ্বকাপে আজ মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। ম্যাচটি শুরু হবে বেলা ৩টা থেকে, সম্প্রচার করবে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১।
দিনের সবচেয়ে আকর্ষণীয় লড়াই হতে যাচ্ছে সন্ধ্যায়। ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ সরাসরি দেখা যাবে সন্ধ্যা ৬টা থেকে টি স্পোর্টসে।
রাতের শেষভাগে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে ইউরো বাছাইপর্বের টানটান উত্তেজনা। একসঙ্গে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে রাত ১২টা ৪৫ মিনিটে।
স্পেন মুখোমুখি হবে জর্জিয়ার, ম্যাচটি সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস ১ এ।একই সময়ে পর্তুগাল লড়বে আয়ারল্যান্ডের বিপক্ষে, সম্প্রচার করবে সনি স্পোর্টস ২।অন্যদিকে এস্তোনিয়া ও ইতালির ম্যাচ দেখা যাবে সনি স্পোর্টস ৩ এ।এছাড়া বুলগেরিয়া বনাম তুরস্ক ম্যাচের সম্প্রচার থাকবে সনি স্পোর্টস ৫ এ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর