ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
পাকিস্তান সফরের আগে দক্ষিণ আফ্রিকা শিবিরে বড় ধাক্কা
পাকিস্তানে সফরের আগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট শিবিরে বড় ধাক্কা। বাঁহাতি পেসার কুয়েনা মাফাকা হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে সফর থেকে ছিটকে গেছেন। গত সপ্তাহে ঘরোয়া চারদিনের ম্যাচে তিনি চোট পেয়েছিলেন।
মেডিকেল পরীক্ষার পর জানা গেছে, মাফাকার হ্যামস্ট্রিংয়ে গ্রেড ১-২ মাত্রার টান লেগেছে। তাকে অন্তত চার সপ্তাহ পুনর্বাসনের প্রক্রিয়ায় থাকতে হবে। এই চোটের কারণে ১৯ বছর বয়সী তরুণ পেসার নামিবিয়ার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি এবং পাকিস্তানের বিপক্ষে পুরো সাদা বলের সিরিজে খেলতে পারবেন না।
মাফাকার জায়গায় নামিবিয়া ও পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের দলে সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার অটনিল বার্টম্যান। ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন আরেক পেসার লিজাড উইলিয়ামস।
পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৮ অক্টোবর। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে, এরপর ৩১ অক্টোবর ও ১ নভেম্বর লাহোরে পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৪ নভেম্বর।
টেস্ট সিরিজের জন্য প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, আর দ্বিতীয় টেস্ট হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ২০ অক্টোবর থেকে। এটি ওয়ানডে ও টেস্ট মিলিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- শিক্ষকদের ১৫ শতাংশ বিশেষ সুবিধা বাতিল
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশিত, দেখুন এখানে