ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, ১০ জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে। লন্ডন, ব্রাসেলস ও বার্লিনের গুরুত্বপূর্ণ বিমানবন্দরে সাম্প্রতিক সাইবার হামলার পর, বেবিচক ১০টি বিশেষ নির্দেশনা প্রেরণ করেছে, যা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনায় ঝুঁকি কমাতে সহায়তা করবে।
বেবিচকের সদস্য (পরিকল্পনা ও পরিচালনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খানের অনুমোদনে নির্দেশনাপত্র দেশের সব বিমানবন্দর প্রধান এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এতে সতর্কতা, পাসওয়ার্ড ব্যবস্থাপনা ও সফটওয়্যার নিরাপত্তা বিষয়ক নির্দেশনা রয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, পাসওয়ার্ড পুনঃব্যবহার এড়ানো, নিয়মিত পরিবর্তন করা, সন্দেহজনক ইমেইল ও লিংক এড়িয়ে চলা, সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস আপডেট রাখা, মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার, ব্যাকআপ রাখা ও অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত সফটওয়্যার ইনস্টল না করার পরামর্শ দেওয়া হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর বেবিচকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সাইবার ঝুঁকি ও প্রতিরোধমূলক পদক্ষেপগুলো আলোচনা করা হয়েছিল। বৈঠকে লন্ডনের বিমানবন্দরে সাম্প্রতিক হামলার উদাহরণ তুলে ধরা হয়, যা সাময়িকভাবে ফ্লাইট বন্ধের কারণ হয়েছিল। এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে আগাম সতর্কতা হিসেবে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল