ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
তুর্কি সহযোগিতায় শহিদুল আলমকে মুক্ত করার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলমকে ইসরাইলের কারাগার থেকে মুক্ত করতে তুরস্কের মাধ্যমে কূটনৈতিক উদ্যোগ তীব্র করা হয়েছে। আঙ্কারার সঙ্গে সমন্বয় করে বিশেষ বিমানে আজই তাকে আনা হতে পারে, তবে তুর্কি কর্তৃপক্ষ ১০০% নিশ্চয়তা দিতে পারছে না।
বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক জানিয়েছেন, ইসরাইলের অবৈধ আটক ঘটনার পর বাংলাদেশের সরকার দ্রুত জর্ডান, মিশর ও তুরস্কের দূতাবাসকে কৌশলগত নির্দেশনা দেয়। এসব দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে যাতে শহিদুল আলম দ্রুত মুক্তি পান।
শহিদুল আলম ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ হিসেবে গাজায় নৌযাত্রা শুরু করেছিলেন, ইসরাইলি নৌ অবরোধ ভাঙার ও ফিলিস্তিনে মানবাধিকার রক্ষার লক্ষ্য নিয়ে। এই অভিযানে আটটি নৌযান ও বিভিন্ন দেশের সাংবাদিক, চিকিৎসক, রাজনীতিবিদ ও অধিকারকর্মী অংশগ্রহণ করেছিলেন।
গত বুধবার নৌবহরের ওপর ইসরাইলি হামলার ফলে শহিদুল আলমসহ সব নাবিক ও অধিকারকর্মীকে আটক করে ইসরাইলি সেনারা। বাংলাদেশের সরকার ও দূতাবাস এই ঘটনার প্রেক্ষিতে তুরস্কসহ অন্যান্য দেশের সঙ্গে যৌথ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’