ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নাইজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপ কোয়ার্টারে আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত ছন্দে ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব–২০ দল। শেষ ষোলোয় শক্তিশালী নাইজেরিয়াকে ৪–০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে লাতিন তরুণরা দেখাল তাদের আক্রমণাত্মক ফুটবলের ঝলক।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে আর্জেন্টিনা। মাত্র দ্বিতীয় মিনিটেই গোল পেয়ে যায় তারা। বায়ার লেভারকুসেনের তরুণ ফরোয়ার্ড আলেহো সারকো দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন। এটি টুর্নামেন্টে আর্জেন্টিনার দ্রুততম গোল হিসেবেও রেকর্ড গড়ে।
এরপর ২৩তম মিনিটে ফ্রি কিক থেকে চমৎকার এক গোল করেন মাহের কারিজ্জো, ব্যবধান দ্বিগুণ হয় লাতিনদের। প্রথমার্ধে আর কোনো গোল না হলেও বিরতির পর গোলের উৎসব চলতে থাকে।
৫৩তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন কারিজ্জো। ম্যাচের ৬৬ মিনিটে ইন্টার মায়ামি উইঙ্গার মাতেও সিলভেত্তি গোল করে জয় নিশ্চিত করেন আর্জেন্টিনার।
এই জয়ে সহজেই শেষ আটে জায়গা পায় আর্জেন্টিনা অনূর্ধ্ব–২০ দল। আগামী রোববার বাংলাদেশ সময় ভোর ৫টায় কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর মুখোমুখি হবে তারা।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান