ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
টিভিতে আজকের খেলাধুলার সময়সূচী
স্পোর্টস ডেস্ক: আজ ফুটবল, ক্রিকেট ও টেনিসে ব্যস্ত সময় কাটাতে যাচ্ছে ক্রীড়াপ্রেমীরা। দিনজুড়ে নানা মাঠে গড়াবে একের পর এক উত্তেজনাপূর্ণ লড়াই।
ফুটবলে আজ সবচেয়ে বেশি দৃষ্টি থাকবে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে। রাত ৮টায় বাংলাদেশ মুখোমুখি হবে হংকংয়ের বিপক্ষে, যা সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। এই ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচামরার লড়াই হিসেবে দেখা হচ্ছে।
এছাড়া ইউরোপীয় বিশ্বকাপ বাছাইপর্বেও রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। রাত ১০টায় ফিনল্যান্ডের মুখোমুখি হবে লিথুয়ানিয়া (সনি স্পোর্টস ২)। মধ্যরাতের পর ১২টা ৪৫ মিনিটে তিনটি ম্যাচ একসঙ্গে মাঠে গড়াবে মাল্টা বনাম নেদারল্যান্ডস (সনি স্পোর্টস ১), চেক প্রজাতন্ত্র বনাম ক্রোয়েশিয়া (সনি স্পোর্টস ২) এবং স্কটল্যান্ড বনাম গ্রিস (সনি স্পোর্টস ৫)।
আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বেও আজ মাঠে নামবে কয়েকটি দল। রাত ১০টায় লাইবেরিয়া খেলবে নামিবিয়ার বিপক্ষে, একই সময়ে মুখোমুখি হবে মোজাম্বিক ও গিনি, এছাড়া একই সময়ে খেলবে সোমালিয়া ও আলজেরিয়া। এই তিনটি ম্যাচই দেখা যাবে ফিফা প্লাসে।
অন্যদিকে, অ-২০ বিশ্বকাপ ফুটবলে যুক্তরাষ্ট্র ও ইতালির ম্যাচ শুরু হবে রাত ১টা ৩০ মিনিটে, সম্প্রচার করবে ফিফা প্লাস।
ক্রিকেটপ্রেমীদের জন্যও রয়েছে ব্যস্ত দিন। এনসিএল টি–টোয়েন্টিতে সকাল ১১টা ৩০ মিনিটে মুখোমুখি হবে ঢাকা বিভাগ ও রংপুর, আর বিকেল ৪টায় মাঠে নামবে চট্টগ্রাম ও খুলনা দুটি ম্যাচই সম্প্রচার করবে টি স্পোর্টস।
নারী ওয়ানডে বিশ্বকাপে আজ মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বেলা ৩টা ৩০ মিনিটে, সম্প্রচারিত হবে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১ চ্যানেলে।
এছাড়া টেনিসপ্রেমীদের নজর থাকবে সাংহাই মাস্টার্সে। টুর্নামেন্টের খেলা শুরু হবে বেলা ১টায়, দেখা যাবে সনি স্পোর্টস ২–এ।
সব মিলিয়ে আজকের দিনটি হতে যাচ্ছে ক্রীড়াপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর দিন ফুটবল মাঠ থেকে শুরু করে ক্রিকেট ও টেনিস কোর্ট পর্যন্ত প্রতিযোগিতার উত্তাপ ছড়িয়ে থাকবে সারাদিন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত