ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আজ বাঁচামরার ম্যাচে বাংলাদেশ-হংকং
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে হারের দুঃখ এখনও টাটকা। আফগানিস্তানের বিপক্ষে পরাজয়ের সেই হতাশা ভুলিয়ে দিতে পারে আজকের ফুটবল ম্যাচ। রাতে হংকংয়ের বিপক্ষে নামছে লাল-সবুজের দল—যে ম্যাচটি নিছক প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই।
আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে হলে আজকের ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। রাত ৮টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ।
বুধবার সন্ধ্যায় দুই দলই স্টেডিয়ামে শেষ প্রস্তুতি সেরে নিয়েছে। আগের রাতে কানাডা থেকে ঢাকায় এসে দলে যোগ দিয়েছেন প্রবাসী ফুটবলার শামিত সোম। তাকে পেয়ে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা প্রথমবারের মতো পূর্ণ দল নিয়ে অনুশীলনের সুযোগ পেয়েছেন।
প্রশিক্ষণ শুরুর আগে সংবাদ সম্মেলনে ক্যাবরেরা বলেন, “আমরা জানি আজকের ম্যাচে কী করতে হবে। গত নয় দিন ধরে কঠোর পরিশ্রম করেছি, প্রস্তুতি ভালো হয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা।”
অধিনায়ক জামাল ভূঁইয়াও আগেই জানিয়েছিলেন, “হংকংয়ের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য ডু অর ডাই।” সেই মনোভাব নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।
আজ জিতলে এই প্রতিপক্ষের বিপক্ষে প্রথমবারের মতো পূর্ণ তিন পয়েন্ট পাবে বাংলাদেশ, যা তাদের এশিয়ান কাপ বাছাইয়ে টিকিয়ে রাখবে চূড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনায়।
বর্তমানে হংকং দুই ম্যাচে ৪ পয়েন্ট, আর বাংলাদেশের ঝুলিতে মাত্র ১ পয়েন্ট। ঢাকায় জিতলে হংকং প্রায় নিশ্চিতভাবে সৌদি আরবের টিকিটের অন্যতম দাবিদার হয়ে উঠবে। বিপরীতে, বাংলাদেশের জয় মানেই বাঁচার আশা জেগে থাকা, আর হার মানেই বাকি তিন ম্যাচ কেবল আনুষ্ঠানিকতা হয়ে যাওয়া।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর