ঢাকা, রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
২৪ ঘণ্টায় ভরিতে ৬,৮৩৫ টাকা বৃদ্ধি, ইতিহাসের সর্বোচ্চ দামে স্বর্ণ
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো আবারও বেড়েছে স্বর্ণের দাম। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ভরিপ্রতি স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে ৬ হাজার ৮৩৫ টাকা। নতুন সমন্বয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ৩০ টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার (৮ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে। নতুন এই মূল্য বৃহস্পতিবার (৯ অক্টোবর) থেকে কার্যকর হবে বলে জানানো হয়।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী—
২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৯ হাজার ৩০ টাকা,
২১ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৯৯ হাজার ৫৯৫ টাকা,
১৮ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকা,
আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৪২ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, স্বর্ণ বিক্রয়ের সময় সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানের ভিত্তিতে এই মজুরির পরিমাণে ভিন্নতা থাকতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- পর্নোগ্রাফি মামলায় ইনফ্লুয়েন্সার সুমাইয়া গ্রেফতার
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মাইগ্রেশনের পক্ষে ‘হ্যাঁ’ জয়ী
- স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- বিইউপিতে ২৯ পদে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ
- নতুন পে-স্কেলে বড় পরিবর্তন, যেভাবে বাস্তবায়ন হবে বেতন-ভাতা
- নবম পে স্কেল নিয়ে যা জানা গেল
- খণ্ডকালীন শিক্ষক নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, জানুন আবেদনপদ্ধতি
- ফেসবুক পোস্ট ঘিরে ঢাবির হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)
- বস্ত্র অধিদপ্তরে ৪২ পদে পুনর্নিয়োগ
- চালুর প্রথম দিনেই দুর্ঘটনায় পিংক বাস