ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
প্রাথমিক নিবন্ধন চেয়ে ইসিতে ২২ দলের আবেদন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজস্ব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক ২২টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের (ইসি) কাছে প্রাথমিক নিবন্ধনের জন্য আবেদন জানিয়েছে।
বুধবার (৮ অক্টোবর) নির্বাচন বিধিমালা সংস্কার আন্দোলন পরিষদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরিষদের সভাপতি মোবারক হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, নিবন্ধনের ঘাটতি পূরণে আগ্রহী দলগুলোকে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিক নিবন্ধন দিতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট দলগুলোকে ১০ আসনে স্ব-স্ব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিতে হবে। একই সঙ্গে এমন দলগুলোকে আর্থিক প্রণোদনা প্রদান ও গণতান্ত্রিক ফান্ড গঠন করতে হবে।
নির্বাচন বিধিমালা সংস্কার আন্দোলন পরিষদ যেসব রাজনৈতিক দল নিয়ে গঠিত হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—বাংলাদেশ সৎ সংগ্রামী ভোটার পার্টি, গণঅধিকার পার্টি (পিআরপি), বাংলাদেশ মুক্তি পার্টি, বাংলাদেশ জনপ্রিয় পার্টি, বাংলাদেশ ইসলামিক জনতা পার্টি, বাংলাদেশ মানবাধিকার আন্দোলন, বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম, দারুস সালাম পার্টি, বাংলাদেশ ডেমোক্রেটিক মুভমেন্ট, বাংলাদেশ একুশে পার্টি, বাংলাদেশ ইনোভেশন পার্টি, ন্যাশনাল সবুজ বাংলা পার্টি, বাংলাদেশ পিপলস পার্টি, বাংলাদেশ নাগরিক পার্টি, ইসলামিক লিবারেল পার্টি, খেলাফতে দাওয়াত পার্টি, জাতীয় উলামা কাউন্সিল, বাংলাদেশ কনজারভেটিভ পার্টি, বাংলাদেশ জনতা লীগ, সংবিধান বিষয়ক জনস্বার্থ পার্টি, বাংলাদেশ সার্বজনীন দল ও বাংলাদেশ রিপাবলিক্যান পার্টি।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ছোট ও নতুন রাজনৈতিক দলগুলোর প্রাথমিক নিবন্ধনের এই দাবি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত