ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিমান্ডে
নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের নেতা অজয় কর খোকনকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৮ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা, গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক মামুন, গত ২৫ সেপ্টেম্বর তার ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত রিমান্ড শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন এবং আজ তাকে হাজির করা হয়।
আসামিপক্ষের আইনজীবী ওবাইদুল ইসলাম জামিনের আবেদন করেন, আর রাষ্ট্রপক্ষে অতিরিক্ত প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক অজয় কর খোকনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে, গুলশান-১ এলাকার ১৩৬ নম্বর রোডের জব্বার টাওয়ারের পাশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের অজ্ঞাতনামা নেতাকর্মীরা দেশবিরোধী স্লোগান দিতে দেখা যায়। এ ঘটনায় সেদিনই গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।
পরবর্তীতে, গত ২৩ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে অজয় কর খোকনকে গ্রেপ্তার করা হয়। পরের দিন তাকে এই মামলায় কারাগারে পাঠানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের