ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
স্ক্যানের আগে সতর্ক থাকুন, নাহলে ফাঁদে পড়বেন
নিজস্ব প্রতিবেদক :বর্তমান ডিজিটাল যুগে নানা কাজেই আমরা নিয়মিত কিউআর কোড ব্যবহার করি—রেস্তোরাঁয় বসে মেনু দেখা, ওয়াইফাই সংযোগ, পেমেন্ট কিংবা ওয়েবসাইটে লগইন—সবকিছুতেই এটি সময় বাঁচায় ও সুবিধা এনে দেয়। কিন্তু ঠিক এই সহজ পদ্ধতিই অসতর্ক ব্যবহারে আপনাকে ফেলতে পারে বড় ধরনের সাইবার প্রতারণায়।
বিশেষজ্ঞদের মতে, এখন অনেক হ্যাকার নকল কিউআর কোড বানিয়ে মানুষের ডিভাইসে ভাইরাস পাঠানো বা ফিশিং সাইটে নিয়ে যাওয়ার মাধ্যমে তথ্য হাতিয়ে নিচ্ছে। তাই কিউআর কোড স্ক্যানের আগে কিছু বিষয়ে সচেতন থাকা জরুরি।
প্রথমেই খেয়াল করুন, কোডটি দেখতে স্বাভাবিক কিনা। অনেক সময় প্রতারকরা আসল কিউআর কোডের ওপর স্টিকার দিয়ে নিজেদের ভুয়া কোড লাগিয়ে দেয়। পার্কিং লট, ব্যস্ত রেস্তোরাঁ বা খোলা জায়গায় পোস্টার আকারে লাগানো কোডের ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকা উচিত।
এছাড়া কোডের উৎস যাচাই করাও গুরুত্বপূর্ণ। ইমেইল বা মেসেজে পাওয়া কোনো কিউআর কোড ব্যবহার করার আগে প্রেরক ও সোর্স নিশ্চিত করুন। সন্দেহজনক লোগো, বানান ভুল বা অদ্ভুত ভাষা দেখলে সেটি ব্যবহার না করাই ভালো।
স্ক্যান করার পর প্রাপ্ত লিংকে ক্লিক করার আগে URL ভালোভাবে দেখে নিন। অফিসিয়াল ওয়েবসাইট সাধারণত তাদের ব্র্যান্ডের সঙ্গে মিল রেখে লিংক তৈরি করে। অচেনা শব্দ বা বানান থাকলে সেটি ভুয়া হতে পারে। প্রয়োজনে Google Safe Browsing বা VirusTotal দিয়ে লিংক যাচাই করে নিতে পারেন।
আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো পারমিশন চাওয়া। কোনো কিউআর কোড স্ক্যানের পর যদি ফোনের ক্যামেরা, লোকেশন, কন্টাক্ট বা মেসেজ অ্যাক্সেস চায়, তবে সঙ্গে সঙ্গে সেটি বন্ধ করুন। সাধারণত কিউআর কোড এমন অনুমতি চায় না।
কিউআর কোড আমাদের জীবনকে সহজ করেছে, কিন্তু নিরাপত্তার জায়গায় অবহেলা মানেই প্রতারণার ঝুঁকি। তাই পরবর্তীবার যখন কোনো কোড স্ক্যান করবেন, চোখ-কান খোলা রাখুন—একটু সচেতনতা আপনাকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)