ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে বিএনপি নেতা নি’হত
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মদুনাঘাটে দুর্বৃত্তরা গুলি করে হাকিম চৌধুরী (৫০) নামের এক বিএনপি নেতাকে হত্যা করেছে। তিনি রাউজান থেকে চট্টগ্রাম শহরে প্রাইভেট কারযোগে আসার পথে হামলার শিকার হন। তার বুক ও পেটে অন্তত পাঁচটি গুলি করা হয়েছে।
ঘটনা ঘটে মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে। নিহত আবদুল হাকিম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা এবং হামিম এগ্রো নামে একটি গরুর খামারের মালিক ছিলেন। তিনি বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। অনুসারীরা দাবি করেছেন, হাকিম চৌধুরী টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের এক নেতা সংবাদমাধ্যমকে জানান, হাকিম চৌধুরী মাগরিবের ১০–১৫ মিনিট আগে চট্টগ্রাম নগরে আসছিলেন। হালদা নদী পার হওয়ার পর মদুনাঘাটে হেলমেট পরা মোটরসাইকেল আরোহীরা তাকে গুলি করে। ঘটনাস্থলের কাছে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের চৌধুরী। তিনি বলেন, গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের