ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩
তিন দেশ থেকে আসছে সার, সরকারের বড় আমদানি চুক্তি
নিজস্ব প্রতিবেদক :সরকার ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য সৌদি আরব, চীন ও কানাডা থেকে মোট ২ লাখ ৩০ হাজার মেট্রিক টন সার আমদানি করবে। এ ব্যবস্থায় মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ৮৪৭ কোটি ৩৯ লাখ ৯৪ হাজার টাকা। এর মধ্যে রয়েছে এক লাখ ৬০ হাজার মেট্রিক টন ডিএপি, ৪০ হাজার টন এমওপি এবং ৩০ হাজার টন ইউরিয়া সার। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদিত হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, সৌদি আরবের সাবিক কৃষি-পুষ্টি কোম্পানি থেকে ৩য় লটের ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করতে সরকার অনুমোদন দিয়েছে। এতে ব্যয় হবে ১৫৯ কোটি ৯৯ লাখ ৩০ হাজার টাকা, যেখানে প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৪৩৫ মার্কিন ডলার।
চীনের ব্যানিয়ান ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেড ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় সরকার চীনের ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ লটের প্রতিটি ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করার অনুমোদন দিয়েছে। প্রতিটি লটের জন্য ব্যয় ধরা হয়েছে ৩৭৬ কোটি ৩৮ লাখ টাকা এবং প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৭৬৮.৭৫ মার্কিন ডলার। এছাড়া সৌদি আরবের মা আদেন এবং বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ১০ম লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করতে অনুমোদন দেওয়া হয়েছে, যার ব্যয় হবে ৩৮৩ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার টাকা এবং প্রতি মেট্রিক টনের দাম ৭৮৪ মার্কিন ডলার।
কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন (সিসিসি) ও বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৮ম লটের ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করার প্রস্তাবও অনুমোদিত হয়েছে। কানাডা থেকে এই সার আমদানে ব্যয় ধরা হয়েছে ১৭৪ কোটি ৪২ লাখ টাকা এবং প্রতি মেট্রিক টনের দাম পড়বে ৩৫৬.২৫ মার্কিন ডলার। সরকারের এই উদ্যোগ কৃষি খাতে সার সরবরাহ নিশ্চিত করতে এবং উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করবে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)