ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
আগামী নির্বাচনকে সুষ্ঠু করা জীবনের শেষ সুযোগ: সিইসি
নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে জীবনের শেষ সুযোগ হিসেবে দেখছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। দেশের জন্য কিছু করে যাওয়ার এটাই তার শেষ দায়িত্ব বলে উল্লেখ করেছেন তিনি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছেন সিইসি।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপে সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন সিইসি নিজেই। এতে অংশ নেন নির্বাচন কমিশনের সাবেক কর্মকর্তা ও মাঠপর্যায়ে অভিজ্ঞ ব্যক্তিরা।
সিইসি বলেন, আমরা একটি বিশেষ ধরনের সরকারের অধীনে, বিশেষ পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করতে যাচ্ছি। এই নির্বাচনকে আমি জীবনের শেষ সুযোগ হিসেবে দেখছি দেশের জন্য কিছু করার সুযোগ। তবে এটি কেবল নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়, সমাজের সব স্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
তিনি জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে এরই মধ্যে সুশীল সমাজ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সম্পন্ন হয়েছে। আজকের সংলাপে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ কর্মকর্তাদের অভিজ্ঞতা ও মতামত শোনাই মূল উদ্দেশ্য। তাদের অভিজ্ঞতা থেকে অনিয়ম ও সমস্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যাবে বলে আশা করেন তিনি।
নির্বাচন ব্যবস্থাপনা উন্নয়নের অগ্রগতি তুলে ধরে সিইসি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে সাড়ে ২১ লাখ মৃত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং নতুন ৪৫ লাখ যোগ্য ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নারী ভোটারদের প্রসঙ্গে তিনি বলেন, নারী-পুরুষের অনুপাতে নারী ভোটার ৩০ লাখ কম ছিল। আমরা নারীদের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করেছি, ফলে অনেক নারী এখন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।
এ ছাড়া প্রবাসী ভোটার এবং নির্বাচনী কাজে যুক্ত কর্মকর্তাদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রাখার কথাও জানান তিনি। এতে তাদের ভোটাধিকার নিশ্চিত করা যাবে বলে আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, এর আগে সোমবার নির্বাচন ভবনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে পৃথক দুটি সংলাপ করে নির্বাচন কমিশন। সকালে ইলেকট্রনিক মিডিয়া এবং বিকেলে প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন। সাংবাদিকেরা সেদিন নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রার্থীদের হলফনামা, পর্যবেক্ষক সংস্থার ভূমিকাসহ নানা বিষয়ে মতামত ও প্রস্তাব উপস্থাপন করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা