ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
তারেক রহমান জানালেন লন্ডন বৈঠকের গুরুত্বপূর্ণ বিষয়
নিজস্ব প্রতিবেদক:দীর্ঘ প্রায় দুই দশক পর গণমাধ্যমের সামনে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৭ অক্টোবর) প্রকাশিত বিবিসি বাংলার দ্বিতীয় পর্বে তিনি লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক এবং নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনার বিষয়টি স্পষ্ট করেছেন। সাক্ষাৎকারটি করেছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও জ্যেষ্ঠ সাংবাদিক কাদির কল্লোল।
সাক্ষাৎকারে তারেক রহমান জানান, লন্ডনে মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে মূলত সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে। এছাড়া যদি জনগণ বিএনপিকে সুযোগ দেয়, তাহলে দেশের জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে কিছু আলোচনা হয়েছে। তিনি বলেন, “আমার চিন্তাভাবনা দেশের মানুষকে নিয়ে। আমরা যদি সুযোগ পাই, জনগণ আমাদেরকে সেই সুযোগ দেয়, তাহলে দেশের জন্য কি পদক্ষেপ নেওয়া হবে, সেই বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে।”
এতে তিনি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে আগের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন। তারেক রহমান বলেন, “যখন আমি পূর্বে এ মন্তব্য করেছিলাম, সেই সময় নির্বাচনের সঠিক টাইমফ্রেম বা রোডম্যাপ এ বিষয়ে কিছু জানানো হয়নি। এ কারণে মানুষের মনে স্বাভাবিকভাবেই সন্দেহ জন্ম নিয়েছিল।” তিনি আরও বলেন, পরে যখন ড. ইউনূস মোটামুটি রোডম্যাপ ঘোষণা করেন এবং তার সিদ্ধান্তে দৃঢ় থাকেন, তখন ধীরে ধীরে সন্দেহ অনেক মানুষের মনে থেকে দূর হতে শুরু করে।
তারেক রহমান আরও উল্লেখ করেছেন, “উনারা যত বেশি দৃঢ় থাকবেন, তাদের বক্তব্য ও কাজের মধ্যে সেই দৃঢ়তা থাকবে, ততই মানুষের মনে সন্দেহ ধীরে ধীরে কমে আসবে।”
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি