ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
নিজস্ব প্রতিবেদক: সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯:৩০টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ঢাকা অভিমুখে রওনা দিয়েছে।
এর আগে সকাল ৬:৪০ মিনিটের দিকে মোগলাবাজারে চট্টগ্রাম থেকে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্থগিত হয়ে যায়। রেলওয়ে উদ্ধারকারী দল দ্রুত কাজ করে ট্রেন চলাচল স্বাভাবিক করে।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব বলেন, “মোগলাবাজার মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড তেলের ডিপোর পশ্চিম পাশে ট্রেনটি লাইনচ্যুত হয়। খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, রেলওয়ে পুলিশ ও মোগলাবাজার থানা পুলিশ সমন্বিতভাবে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে।”
সিলেট থেকে কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। রেলযাত্রীদের জন্য সতর্কতা ও নিয়মিত আপডেটের ব্যবস্থা অব্যাহত রয়েছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা