ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
সিলেটে ট্রেন দুর্ঘটনা, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
নিজস্ব প্রতিবেদক: ভয়াবহ দুর্ঘটনায় পড়েছে চতটগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকায় ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে কয়েকটি বগি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকা একটি বিকট শব্দের পরপরই একাধিক বগি লাইনচ্যুত হয়ে পাশের জমিতে উল্টে পড়ে। মুহূর্তেই যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ইঞ্জিনসহ অন্তত তিনটি বগি উল্টে রয়েছে এবং রেললাইন উপড়ে গেছে।
ট্রেনে থাকা এক যাত্রী বলেন, “আমি শেষ দিকের বগিতে ছিলাম। হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনিতে ট্রেন থেমে যায়। দেখি সামনের দিকের বগিগুলো উল্টে গেছে।” তিনি আরও জানান, লাইনচ্যুত হওয়া বগিগুলোর একটি ছিল ক্যান্টিন, যার ফলে হতাহতের সংখ্যা তুলনামূলক কম হতে পারে। তবে কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় তিনি দেখেছেন এবং তারা ইতোমধ্যে চিকিৎসার জন্য চলে গেছেন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, ফায়ার সার্ভিস ও রেলওয়ের উদ্ধারকারী দল। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কার্যক্রমে সহায়তা করছেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা