ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের চলমান কর্মবিরতি স্থগিত
নিজস্ব প্রতিবেদক: নিয়োগ বিধি সংশোধনসহ ছয় দফা দাবিতে দেশব্যাপী চলমান কর্মবিরতি সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। আগামী ১২ অক্টোবর থেকে দেশজুড়ে শুরু হতে যাওয়া টাইফয়েড টিকাদান কর্মসূচির গুরুত্ব বিবেচনায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার সকালে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের পর এই সিদ্ধান্ত আসে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টার এই বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় দাবি আদায় পরিষদের সদস্য সচিব মো. ফজলুল হক চৌধুরী জানান, টাইফয়েডের টিকা একবারই দেওয়া হয় এবং সামনে স্কুল বন্ধ হয়ে যাবে পরীক্ষার কারণে। এ অবস্থায় এই কর্মসূচি পেছালে শিশুদের টিকা দেওয়া সম্ভব হবে না। সে কারণেই তারা ৩০ অক্টোবর পর্যন্ত শুধু টাইফয়েড টিকাদানে অংশ নেবেন, তবে অন্য সব কার্যক্রম বন্ধ থাকবে। তিনি আরও জানান যে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বর্তমানে অনুপস্থিত রয়েছেন এবং তারা আজ ডিজি স্যারের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গেও কথা বলে সবার মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি এই সময়ের মধ্যে তাদের দাবির বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি না হয়, তাহলে ৩০ অক্টোবরের পর থেকে পূর্ণোদ্যমে কর্মসূচি আবার শুরু হবে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্য সহকারীরা ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী কর্মবিরতি শুরু করেছিলেন। তাদের দাবির মধ্যে রয়েছে—নিয়োগ বিধি সংশোধন, পদোন্নতি কাঠামো নিশ্চিতকরণ, সম্মানজনক পদমর্যাদা প্রদানসহ অন্যান্য দীর্ঘদিনের অনিয়ম দূর করার আহ্বান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর