ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
জাতিকে বিভক্ত করছে গণভোট ও পিআরের দাবি: সালাহ উদ্দিন
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনের আগে গণভোট ও পিআরের দাবি জাতিকে বিভক্ত করছে এবং এটি আসন্ন নির্বাচনের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
সোমবার (৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে 'আগামী নির্বাচন গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সালাহ উদ্দিন আহমদ বলেন, যারা গণভোটের প্রক্রিয়াকে জটিল করতে চাইছে, তারা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তিনি জোর দিয়ে বলেন, জনগণ একটি সুষ্ঠু ভোটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং যেকোনো ধরনের অনিয়ম জনগণই প্রতিহত করবে, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গৌণ হবে।
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, জনগণের রায় নেওয়ার পক্ষে প্রায় সবাই একমত। তবে কিছু মহল যারা নির্বাচন বিলম্বিত করতে চায়, তারা আগে গণভোটের দাবি করছে, যা একটি নির্বাচনি চ্যালেঞ্জ।
রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে সালাহ উদ্দিন আহমদ নির্বাহী আদেশের সমালোচনা করে বলেন, এটি ভবিষ্যতের জন্য ভয়ংকর হবে। তিনি মনে করেন, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক দল নিষিদ্ধের সিদ্ধান্ত হওয়া উচিত। তিনি আরও উল্লেখ করেন যে, গত ৫ আগস্ট জনগণ দেশে ফ্যাসিবাদের রাজনীতি নিষিদ্ধ করেছে এবং আন্তর্জাতিক বৈধতার জন্য এটি বিচারিক প্রক্রিয়ায় হওয়া উচিত।
সভায় অন্যান্য বক্তারাও রাজনৈতিক দলগুলোর বিভেদ, জুলাই সনদ বাস্তবায়নে বিলম্ব এবং গণভোট আয়োজন নিয়ে চলমান বিতর্ককে আসন্ন নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা