ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
বিএনপির মিছিলে হামলা, একাধিক আ’লীগের নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: বরগুনার আমতলী উপজেলায় বিএনপির এক মিছিলে পেট্রোল বোমা নিক্ষেপ ও হামলার ঘটনার পর আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলাটি দায়ের করেছিলেন আমতলী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত প্যাদা। হামলার ঘটনা ঘটেছিল গত বছরের ২২ অক্টোবর।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান জগলুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলার ভিত্তিতে গতকাল রাতেই অভিযুক্ত নেতাদের তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত নেতাদের মধ্যে আছেন আমতলী উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আরপাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির, এবং পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত রসুল অপু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর ২২ অক্টোবর রাতে আমতলী সরকারি কলেজের সামনে থেকে পৌর ছাত্রদল, উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সড়কে পৌঁছালে পেছন থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়, এতে কয়েকজন আহত হন।
রাহাত প্যাদা বাদী হয়ে ৬৫ জনের নাম উল্লেখ করে আমতলী থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন নেতাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের আজ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, বিএনপির মিছিলে হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় অভিযুক্ত তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা