ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
বিসিবি ভোটে অংশ নেননি তামিম ইকবাল
স্পোর্টস ডেস্ক: আজ সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনের ভোট গ্রহণ সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আগেই সরে দাঁড়ানো সাবেক ক্রিকেটার তামিম ইকবাল জানিয়েছেন, এই নির্বাচনে তিনি কোনো ভোটই দেননি।
বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে তামিম লিখেছেন, “অনেক মিডিয়ায় বলা হচ্ছে আমি বিসিবি নির্বাচনে ভোট দিয়েছি। এটি মোটেও সত্য নয়।” তিনি আরও জানান, “আমি আগে ই-ভোট দেওয়ার জন্য আবেদন করেছিলাম কারণ তখন দেশের বাইরে অবস্থান করছিলাম। তবে ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে আমি নির্বাচনে অংশগ্রহণ করিনি এবং ভোটও দিইনি।”
উল্লেখ্য, তামিম ইকবালসহ বিএনপিপন্থী ক্রীড়া সংগঠকরা নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করেছিলেন। তারা অভিযোগ করেছেন, নির্বাচনে সরকারের হস্তক্ষেপ রয়েছে। তবে এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)