ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
টঙ্গীতে এমব্রয়ডারি কারখানায় ভয়াবহ আগুন
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর মাছিমপুর এলাকায় অবস্থিত একটি এমব্রয়ডারি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এঘটনা সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মাছিমপুর এলাকার মেসার্স সত্যরঞ্জন অ্যান্ড রনি কাটিং সেন্টার নামের কারখানায় ঘটে। স্থানীয়রা জানান, সকাল ১০টা ৭ মিনিটে হঠাৎ কারখানায় আগুন ধরে যায়।
আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তৎপর হয়ে কাজ শুরু করেন। কারখানা ফায়ার স্টেশনের কাছে অবস্থিত থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে জানা গেছে, কারখানার ভেতরে পোশাক কারখানার পরিত্যক্ত ঝুটসহ বিভিন্ন ধরনের মালামাল সংরক্ষিত ছিল, যা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।
কারখানার মালিক মনোরঞ্জন দাস কালের কণ্ঠকে বলেন, “ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।” টঙ্গী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম আগুন লাগার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমাদের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অজানা।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা