ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
শহীদ আবরার ফাহাদ স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বুয়েটের তড়িৎ প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদতবার্ষিকী উপলক্ষে একদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। আবরার ২০১৯ সালের অক্টোবরে ছাত্রলীগের হাতে নির্যাতনের শিকার হয়ে নিহত হন, যা দেশের শিক্ষা অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল। তার এই শাহাদত দিবসকে স্মরণ করে ছাত্রদল কেন্দ্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।
রবিবার (৫ অক্টোবর) সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এক যৌথ বিবৃতিতে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। তারা বলেন, আবরার ফাহাদ কেবল একজন মেধাবী শিক্ষার্থীই ছিলেন না, তিনি ছিলেন স্বাধীন মতপ্রকাশ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তার শাহাদত দিবসকে কেন্দ্র করে দেশব্যাপী কর্মসূচি আয়োজনের মাধ্যমে শিক্ষাঙ্গনে ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনের বার্তা ছড়িয়ে দেওয়া হবে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৭ অক্টোবর দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ‘মতপ্রকাশ থেকে মৃত্যু: শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ’ শিরোনামে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে শিক্ষার্থী, শিক্ষক, নাগরিক সমাজ ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে শিক্ষাঙ্গনে দমননীতি ও সহিংসতার বিরুদ্ধে করণীয় নিয়ে আলোচনা করবেন।
একই দিন শহীদ আবরার ফাহাদের আত্মার মাগফিরাত কামনায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। ছাত্রদলের নেতারা জানান, আবরারের শাহাদত দিবসকে ঘিরে এই কর্মসূচির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে দমন-পীড়ন, মতপ্রকাশের স্বাধীনতায় বাধা এবং রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হওয়ার বার্তা ছড়িয়ে দেওয়া হবে।
ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্ব দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার নেতাকর্মীদের প্রতি কর্মসূচিগুলো যথাযথভাবে ও মর্যাদার সঙ্গে পালনের নির্দেশ দিয়েছেন। তারা বলেন, আবরার ফাহাদের স্মৃতিকে ধারণ করে দমননীতি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা