ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
জেল ও রিমান্ডের চাঞ্চল্যকর অভিজ্ঞতা জানালেন পরীমণি
বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা পরীমণি বিতর্ক ও সমালোচনার মাঝেও নিজের জীবন ও কর্ম নিয়ে সবসময়ই অকপট। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে এসে তিনি তার জেল ও রিমান্ডের সময়ের এক চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর রিমান্ডে তাকে বারবার একটিই প্রশ্ন করা হয়েছিল - তিনি কাউকে শত্রু মনে করেন কি না এবং কারও নাম বলতে চান কি না।
পরীমণি জানান, একাধিক তদন্তকারী সংস্থা, বিশেষ করে সিআইডি, এই প্রশ্নটি বারংবার করেছে। তার কথায়, "আমাকে যখন রিমান্ডে বারবার জিজ্ঞেস করছিল, তো উনারা শুধু একটা কোশ্চেন করছিল যে আপনার কি শত্রু কাউকে আপনার মনে হয়? কাউকে শত্রু, কারো নাম বলতে চান?"
তিনি আরও বলেন, "আসলে আমার শত্রু আমি বলছি, না, আমার কোনো শত্রু নাই। আমি না আসলে কাউকে শত্রু ভাবতে পারি নাই। কারণ আমি আসলে কারও সাথে মাথা ফাটাফাটি করিনি, গালাগালি করিনি, জমি দখল করিনি, তো আমার কেন শত্রু হবে? শত্রুতা হওয়ার জন্য কারণ থাকে তো।"
পরীমণির ভাষ্যে, "আমি আমার জীবনে কাউকে শত্রুর চোখে দেখতে পারি নাই। যে নামটা আসলে আমি আমার যারা যারা আমাকে জিজ্ঞেস করছে—এই ডিপার্টমেন্টগুলো, তিনটা ডিপার্টমেন্ট মিলে—বিশেষ করে হচ্ছে সিআইডি যখন জিজ্ঞেস করল, ‘আপনি কাউকে শত্রু মনে করেন কিনা? কোনো নাম বলবেন কিনা?’ আমি একটা নামও বলতে পারি নাই। কারণ আমার চোখে দেখা আসলে আমি কারো সাথে কিছু করিনি যে কিনা আমার শত্রু হয়ে যাবে, যে কিনা আমার সাথে এরকম একটা করতে পারে। ওই অব্দি যাওয়ার জন্য তো আসলে আমার কিছু করতে হবে তার সাথে।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত