ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
এমপিও সংক্রান্ত কার্যক্রমে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক: মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এমপিও (মাসিক পরিশোধ আদেশ) সংক্রান্ত সকল কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে অবৈধ তদ্বির ও আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। অধিদপ্তর এক জরুরি গণ-বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, এমপিও সংক্রান্ত সমস্ত কার্যক্রম এখন সম্পূর্ণ স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হচ্ছে।
রবিবার (৫ অক্টোবর) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ মাহবুবুল হকের স্বাক্ষরিত গণ-বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্তকরণ, তথ্য সংশোধন, পদোন্নতি কিংবা অন্য যে কোনো প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণ স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বিদ্যমান বিধি-বিধান অনুসারে সম্পন্ন করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, যেহেতু সকল কার্যক্রম স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত হয়, তাই কোনো কর্মকর্তা, কর্মচারী বা তৃতীয় পক্ষের সঙ্গে আর্থিক লেনদেনে জড়িয়ে প্রতারণার শিকার না হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হচ্ছে। অধিদপ্তর দৃঢ়ভাবে জানিয়েছে যে, এমপিও সংক্রান্ত কাজে কোনো ধরনের অবৈধ তদ্বির, প্রভাব খাটানো বা অর্থ লেনদেনের কোনো সুযোগ নেই।
এই অবস্থায়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কোনো কাজের জন্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী বা তৃতীয় পক্ষের সঙ্গে অবৈধ আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে বলা হয়েছে। প্রয়োজনে সংশ্লিষ্ট সকলকে সরাসরি অধিদপ্তরের সঙ্গে যোগাযোগের পরামর্শও দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান