ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নির্বাচনের আগে চট্টগ্রামে ভোটকেন্দ্র বিতর্ক, শুনানি বৃহস্পতিবার
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৫টি আসনেই মোট ৮৬টি ভোটকেন্দ্র নিয়ে আপত্তি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা বরাবর এসব আপত্তি দাখিল করা হয়েছে। এসব আপত্তির নিষ্পত্তির জন্য আগামী ৯ অক্টোবর দিনব্যাপী শুনানি অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে ভোটগ্রহণের জন্য খসড়া ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৫৯টি এবং ভোটকক্ষ (বুথ) নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৬৫৬টি। এর মধ্যে কেবল চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে কোনো আপত্তি আসেনি। অন্যান্য ১৫টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ আপত্তি দাখিল করেছেন।
সবচেয়ে বেশি আপত্তি জমা পড়েছে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে, ১৮টি। এরপর চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-পাহাড়তলী-খুলশী) আসনে ১০টি এবং চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) আসনেও ১০টি আপত্তি জমা পড়েছে। এছাড়াও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও চসিকের ১ ও ২ নম্বর ওয়ার্ড) এবং চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ১টি করে আপত্তি জমা পড়েছে।
আপত্তি নিষ্পত্তির জন্য আগামী ৯ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিভিন্ন আসনের আপত্তির ওপর শুনানি চলবে। চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমেদ এই শুনানিতে উপস্থিত থাকবেন। যারা আপত্তি দাখিল করেছেন, তাদের শুনানিতে অংশগ্রহণের জন্য নোটিশ পাঠানো হয়েছে। শুনানি শেষে আগামী ২০ অক্টোবর চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব