ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে: সারজিস
নিজস্ব প্রতিবেদক: পঞ্চগড়ে এনসিপির নেতা সারজিস আলম শনিবার বলেছেন, নির্বাচনের জন্য নির্ধারিত কিছু মার্কা জনগণের হাসির উৎস হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, “মুলা-বেগুন বা খাট-থালা জাতীয় মার্কা নির্বাচন কমিশনের তালিকায় থাকা আসলে তাদের রুচিবোধের পরিচয় দেয়। এই বিষয়ে তারা সংশোধন করার প্রয়োজন আছে।” তিনি আরও বলেন, শাপলা চিহ্ন নিয়ে এনসিপির অবস্থান স্পষ্ট, এবং যদি প্রয়োজন হয় শাপলার সঙ্গে অতিরিক্ত কোনো মার্কা যুক্ত করলেও তাদের দ্বিমত থাকবে না।
সারজিস আলম অভিযোগ করেছেন, নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে এবং ক্ষমতার অপব্যবহার করছে। তিনি জানান, রাজনৈতিকভাবে এই ধরনের আচরণ মোকাবিলা করা হবে এবং আগামী নির্বাচনে শাপলা মার্কার ব্যবহার নিশ্চিত করা হবে।
তিনি ভারতকে সতর্ক করেছেন মহানন্দা নদীর স্লুইচ গেটের হঠাৎ খোলা নিয়ে। সারজিস বলেন, “মন চাইলে আটকে রাখে, মন চাইলে ছাড়ে—এ ধরনের আচরণ বাংলাদেশের জন্য সঠিক বার্তা দেয় না। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতে সমতার আচরণ আশা করা উচিত।” তিনি উল্লেখ করেন, বাংলাদেশের নদীর উৎপত্তি ভারতের পাশাপাশি নেপাল ও চায়না থেকেও হতে পারে এবং যে কোনো অব্যবস্থাপনা দুই দেশের সম্পর্ককে প্রভাবিত করবে।
সারজিস আরও জানান, পঞ্চগড়ের পাঁচ উপজেলার ১২০টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য এনসিপির মাধ্যমে প্রায় ৩.৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। অনুষ্ঠান শেষে দেশের গণতান্ত্রিক আন্দোলনে নিহত ও আহতদের জন্য মোনাজাত করা হয়। এতে এনসিপি ও জাতীয় যুব শক্তির নেতারা উপস্থিত ছিলেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে