ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
পরিবেশ রক্ষায় তথ্য মন্ত্রণালয় ও তথ্য অধিদপ্তরের নতুন পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সচিবালয়কে সিঙ্গেল ইউজ প্লাস্টিক (এসইউপি) মুক্ত ঘোষণার পর এবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং তথ্য অধিদপ্তর (পিআইডি)-কে সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত ঘোষণা করা হয়েছে। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
রবিবার (৫ অক্টোবর) সরকারি এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুরোধে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে বেশ কিছু বিকল্প পণ্য ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে:
প্লাস্টিকের ফাইল ও ফোল্ডারের পরিবর্তে কাগজ বা পরিবেশবান্ধব সামগ্রীর তৈরি ফাইল ও ফোল্ডার ব্যবহার।
প্লাস্টিক ব্যাগের পরিবর্তে কটন বা জুট ফেব্রিকের ব্যাগ ব্যবহার।
প্লাস্টিকের পানির বোতলের পরিবর্তে কাচের বোতল ও কাচের গ্লাস ব্যবহার।
প্লাস্টিকের ব্যানারের পরিবর্তে কটন ফ্যাব্রিক, জুট ফ্যাব্রিক বা বায়োডিগ্রেডেবল উপাদানে তৈরি ব্যানার ব্যবহার।
দাওয়াতপত্র, ভিজিটিং কার্ড ও প্রচারপত্রে প্লাস্টিকের লেমিনেটেড পরিহার।
সভা/সেমিনারে পরিবেশবান্ধব কাগজের তৈরি খাবারের প্যাকেট নিশ্চিত করা।
একবার ব্যবহার্য প্লাস্টিকের প্লেট, গ্লাস, কাপ, স্ট্র, কাটলারিসহ সব ধরনের পণ্য পরিহার।
প্লাস্টিকের কলমের পরিবর্তে পেনসিল বা কাগজের কলম ব্যবহার।
বার্ষিক প্রতিবেদনসহ সব প্রকাশনায় লেমিনেটেড মোড়ক ও প্লাস্টিকের ব্যবহার পরিহার।
ফুলের তোড়াতে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং তথ্য অধিদপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীকে নির্দেশক্রমে এই বিকল্প পণ্যসামগ্রী ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। এটি পরিবেশ সুরক্ষায় সরকারের প্রতিশ্রুতি প্রতিফলিত করে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরি, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত