ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধে রাজউকের কঠোর নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক:রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) তাদের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় সংশ্লিষ্ট তদন্ত কমিটি ও কর্মকর্তাদের প্রতি কঠোর নির্দেশনা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, অনেক তদন্ত কমিটি ও কর্মকর্তা নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হচ্ছেন।
রাজউকের পরিচালক (প্রশাসন) এ বি এম এহছানুল মামুন এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছেন। আদেশে বলা হয়েছে, যেসব তদন্ত কমিটি বা কর্মকর্তা অনুমোদিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে পারেননি, তাদের শেষবারের মতো সুস্পষ্ট তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেছেন যে, যারা এরপরও তদন্ত প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (কর্মকর্তা ও কর্মচারী) চাকরি বিধিমালা, ২০১৩ এর বিধি ৪১(৪) লঙ্ঘনের অভিযোগে অদক্ষতার জন্য বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই নির্দেশনা রাজউকের অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতিশীলতা আনার লক্ষ্যেই জারি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের