ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিসিবির নির্বাচনে অংশ নিতে বাধা নেই ১৫ ক্লাবের
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে বিতর্কিত চিঠি ও নির্বাচনী নিষেধাজ্ঞা নিয়ে আপিল বিভাগের চেম্বার আদালত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছে। হাইকোর্টের পূর্ববর্তী আদেশে ১৫টি ক্লাবকে নির্বাচনে অংশগ্রহণের ওপর দেওয়া নিষেধাজ্ঞা এবং সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যকারিতা স্থগিত করার আদেশ আপিল আদালতে স্থগিতই থাকবে।
রোববার (৫ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল। বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান।
নির্বাচনে অংশগ্রহণের জন্য যে ১৫টি ক্লাব অনুমোদিত হয়েছে, সেগুলো হলো এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমি, মোহাম্মদপুর ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমি, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ভাইকিংস্ ক্রিকেট একাডেমি, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমি, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব এবং আলফা স্পোর্টিং ক্লাব।
গত ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট ওই ১৫টি ক্লাবের নির্বাচনে অংশগ্রহণের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন। তার আগে ২২ সেপ্টেম্বর হাইকোর্ট জেলা ও বিভাগের অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের চিঠির কার্যকারিতা স্থগিত করেছিলেন এবং চিঠির বৈধতা পরীক্ষা করতে রুল জারি করেছিলেন।
চিঠিতে বলা হয়েছিল, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক অনুমোদিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০২৪ সালে সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ পরিষদ গঠন ও পরিচালনা নির্বাচনের জন্য বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার ‘কাউন্সিলর’-এর নাম মনোনয়নের নির্দেশনা দেওয়া হয়েছে। ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রেজিস্ট্রার্ড ডাকযোগে বিজ্ঞপ্তি এবং ২ সেপ্টেম্বর কুরিয়ারযোগে পত্র, মনোনয়ন ফরম ও গঠনতন্ত্রের কপি সংশ্লিষ্ট সভাপতাদের পাঠানো হয়েছিল। পরে ১১ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগও এই প্রক্রিয়া অনুসরণের জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল