ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
জরিপে জামায়াতের উত্থান, তবে বিজয়ী বিএনপি
নিজস্ব প্রতিবেদক :বিএনপি বিপুল ভোটে বিজয়ী হবে: রুমিন ফারহানা মন্তব্য করেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যত এগোবে রাজনৈতিক মতামত আরও স্পষ্ট হবে। সম্প্রতি একটি টকশোতে তিনি জানান, বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে বিএনপি ব্যবধানের সঙ্গে এগিয়ে রয়েছে। তবে এই ব্যবধান আসনের ক্ষেত্রে সরাসরি প্রভাব ফেলবে না।
রুমিন ফারহানা বলেন, ‘নির্বাচন যত কাছে আসবে, প্রতিটি দল ও সংগঠন নিজের সুবিধামতো কথাগুলো বলবে। আমরা অনেকগুলো জরিপ দেখেছি। যেই ফর্মুলা ব্যবহার করা হোক না কেন বা যেই সংস্থার জরিপ হোক না কেন, বিএনপি অনেক ব্যবধানে এগিয়ে আছে। আসনসংখ্যা নিয়ে এখনই কিছু বলার অর্থ নেই।’
সাম্প্রতিক জরিপ অনুযায়ী, প্রায় ৩১ শতাংশ মানুষ জামায়াতকে সমর্থন করে। বিএনপিকে ভোট দেবেন ৪১ শতাংশ মানুষ। রুমিন ফারহানা বলেন, ‘জামায়াতের সমর্থন কমেছে, তবে পিআর পদ্ধতিতে এই ব্যবধান বেশি নয়। বিএনপির এগিয়ে থাকা স্পষ্ট।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ বর্তমানে মাঠে নেই। তাদের ভোটগুলো বিভিন্ন দিকে বিভক্ত হবে। কেউ নৌকা প্রতীকের বাইরে ভোট দেবেন না। এই অংশ বাদ দিলে, বাকি অংশের ভোট জামায়াত, এনসিপি বা ধানের শীষের দিকে যাবে।’
রুমিন ফারহানা জরিপের ফলাফলকে চূড়ান্ত বিচার হিসেবে নেননি। তিনি বলেন, ‘জামাতের উল্লম্পন নানা কারণে হতে পারে। একটি জরিপ অনেক বিষয়ের ওপর নির্ভরশীল—কোন এলাকায়, কোন বয়সের মানুষের মধ্যে, শহরে নাকি গ্রামে। তাই নির্বাচনের আসল ফলাফল জরিপের চেয়ে ভিন্ন হতে পারে।’
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়