ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের দ্বিপাক্ষিক বৈঠক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকে রোহিঙ্গা সংকট, শুল্ক হ্রাস এবং দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ক নানা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত বৈঠকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তারেক এম. আরিফুল ইসলামও উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিষয়াবলির আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে বৈঠকে ড. খলিলুর রহমান অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
রাষ্ট্রদূত হুকার বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা সমাধানে চলমান প্রচেষ্টার প্রতি সমর্থন জানান। ড. খলিলুর রহমানের সঙ্গে আলোচনার এক পর্যায়ে তিনি জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলনে রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষিত ৬ কোটি ডলারের সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
এছাড়া ড. খলিলুর রহমান প্রিন্সিপাল ডেপুটি সহকারী সচিব নিকোল চুলিক ও ডেপুটি সহকারী সচিব অ্যান্ড্রু হেরাপের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। বাণিজ্যিক সহযোগিতার বিষয়ে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয়ের সহকারী প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চের সঙ্গে বৈঠকে তিনি সম্প্রতি সমাপ্ত শুল্ক আলোচনা-সম্পর্কিত অগ্রগতির বিষয়ে মতবিনিময় করেন।
ড. খলিলুর রহমান বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং উল্লেখ করেন, বাণিজ্য ঘাটতি সংকুচিত হলে শুল্ক হ্রাসের বিষয়ে দ্রুত বিবেচনা করা হোক। ব্রেন্ডান লিঞ্চ বলেন, শুল্ক চুক্তি বাস্তবায়ন এবং বাণিজ্য ঘাটতি কমার সঙ্গে সঙ্গে বিষয়টি সম্পূর্ণভাবে মূল্যায়ন করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল