ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
কমরেড লীনা চক্রবর্তীর চিরবিদায়ে সিপিবির শোক
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন নানা শারীরিক জটিলতায় ভুগে শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমালেন প্রখ্যাত রাজনৈতিক কর্মী, নারী ও কৃষক আন্দোলনের অগ্রসেনানী, বীর মুক্তিযোদ্ধা লীনা চক্রবর্তী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টায় সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটি ও কন্ট্রোল কমিশনের সাবেক সদস্য লীনা চক্রবর্তী ছিলেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির একজন সক্রিয় সদস্য।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিপিবি। শনিবার এক শোক বিবৃতিতে পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন লীনা চক্রবর্তীর অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিতে বলা হয়, লীনা চক্রবর্তী ছিলেন শোষিত-নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামের একজন আপসহীন যোদ্ধা। কৃষক ও নারী আন্দোলনে তিনি এক অনুকরণীয় নেত্রী হিসেবে পরিচিত ছিলেন।
মুক্তিযুদ্ধের সময় তিনি ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ বিশেষ গেরিলা বাহিনীর একজন সাহসী মুক্তিযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেন।
সিপিবি’র ভাষায়, তার মৃত্যু দেশের শ্রমিক, কৃষক ও মেহনতি মানুষের আন্দোলনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি আজীবন প্রেরণার উৎস হয়ে থাকবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর