ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
দেশে ফিরেই গ্রেপ্তার হালট্রিপের পালানো এমডি
নিজস্ব প্রতিবেদক: হালট্রিপ কেলেঙ্কারির মূল হোতা মোহাম্মদ তাজবীর হাসানকে অবশেষে আটক করা হয়েছে। তাজবীর হালট্রিপের ব্যবস্থাপনা পরিচালক।
শুক্রবার মধ্যরাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পালিয়ে থাকা তাজবীরকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দরের থানায় হস্তান্তর করেন। পরে তাজবীরকে আদালতে পাঠানো হয়।
পিকে হালদারের ঘনিষ্ঠ এই সহযোগী ২৪ সেপ্টেম্বর তুরস্কের পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করেছিল।
২০২০ সালে গ্রাহকদের শত শত কোটি টাকা নিয়ে হঠাৎ উধাও হয়ে যাওয়ার পর হালট্রিপের হাজার হাজার ক্ষতিগ্রস্ত যাত্রী ও ট্রাভেল এজেন্সি সমস্যায় পড়ে। তবে দেশ ত্যাগ করার পর তাজবীর ভানুয়াতু ও তুরস্কের নাগরিকত্ব গ্রহণ করেছেন। এছাড়া মাল্টার রেসিডেনসি এবং স্পেনের গোল্ডেন ভিসা থাকার তথ্যও পাওয়া গেছে।
অবৈধভাবে দেশ ছাড়ার পর দুবাইতে অবস্থানকালে তাজবীর বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের ফ্রন্ট কভার হিসেবে দুবাই, স্পেন ও মাল্টায় বিভিন্ন আবাসন প্রকল্পে বিনিয়োগ করেছেন। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাকে ভানুয়াতু ও তুরস্কের নাগরিকত্ব ক্রয়ে সহায়তা করেছেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত