ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
“বিএনপি শহিদুল আলম এবং গাজার মানুষের পাশে থাকবে”
নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় সাহায্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা ফ্লোটিলায় অংশ নিয়েছেন দৃকের ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁর এই উদ্যোগকে শুধু ‘সংহতির চিহ্ন’ নয়, বরং ‘বিবেকের দৃঢ় প্রতিবাদ’ হিসেবে বর্ণনা করেছেন।
গতকাল শুক্রবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা বার্তায় তারেক রহমান বলেন, “বিএনপি সব সময় শহিদুল আলমের এবং গাজার মানুষের পাশে থাকবে।”
তারেক রহমান লিখেছেন, “শহিদুল আলমের গাজা ফ্লোটিলায় অংশগ্রহণ সাহসী পদক্ষেপ। এটি শুধু সংহতির প্রকাশ নয়, এটি বিবেকের গর্জন। বাংলাদেশের পতাকা বহন করে তিনি বিশ্বকে মনে করিয়ে দিলেন, বাংলাদেশি মানুষ কখনো দমন-নিপীড়ন ও অন্যায়ের সামনে মাথা নত করে না।”
তিনি আরও বলেন, “বিএনপি সব সময় তার এবং ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল