ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানাল অ্যাস্ট্রোনমি সোসাইটি
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের রমজান নিয়ে প্রাথমিক জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনমি সোসাইটি। প্রতিষ্ঠানটির পূর্বাভাস অনুযায়ী, আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হতে পারে পবিত্র রমজান। অর্থাৎ আজ শুক্রবার (৩ অক্টোবর) থেকে রমজান শুরু হতে আর মাত্র ১৩৯ দিন বাকি।
অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, রমজান মাসের সূচনার জন্য নতুন চাঁদ উদিত হবে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১ মিনিটে (সংযুক্ত আরব আমিরাত সময়)। তবে ওই দিন চাঁদ সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই অস্ত যাবে। ফলে সেদিন আকাশে চাঁদ দেখা সম্ভব হবে না। এ কারণে, রোজা শুরুর সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)। তবে তিনি স্পষ্ট করেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে চাঁদ দেখা কমিটির পর্যবেক্ষণের ওপর।
রমজানের শুরুতে আবুধাবিতে রোজার দৈর্ঘ্য হবে প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট। মাসের শেষ দিকে তা বেড়ে দাঁড়াবে ১৩ ঘণ্টা ২৫ মিনিটে। এর সঙ্গে দিনের দৈর্ঘ্যও বাড়বে—শুরুর দিকে ১১ ঘণ্টা ৩২ মিনিট থেকে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে শেষদিকে হবে প্রায় ১২ ঘণ্টা ১২ মিনিট।
সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রমজানের শুরুতে আবুধাবির সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় উত্তর গোলার্ধের শীতের প্রভাব স্পষ্টভাবে অনুভূত হবে। তবে মাসের শেষের দিকে তাপমাত্রা কিছুটা বেড়ে ১৯ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। তখন আবহাওয়ায় বসন্তের ছোঁয়া ও পশ্চিমা বাতাস প্রবল হয়ে উঠবে।
ইব্রাহিম আল জারওয়ান আরও জানান, আসন্ন রমজান মাসজুড়ে সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গড় হিসেবে বৃষ্টিপাতের পরিমাণ ১৫ মিলিমিটার ছাড়াতে পারে, যা দেশটির মৌসুমি স্বাভাবিক প্রবণতার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।
এএসএম/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর