ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
গ্লোবাল ফ্লোটিলা আক্রান্তের প্রতিবাদে শাহবাগে সমাবেশ
নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলার প্রতিবাদে শাহবাগে সমাবেশ করেছে ফিলিস্তিন সংহতি কমিটি।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেল চারটায় শাহবাগ মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অংশ নিয়ে বিশিষ্ট কলামিস্ট কল্লোল মোস্তফা বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশের উপকূল থেকে ১২ নটিক্যাল মাইল (২২ কিলোমিটার) সমুদ্রসীমা পর্যন্ত সার্বভৌম নিয়ন্ত্রণ থাকে। কিন্তু বুধবার রাতে ইসরায়েলি বাহিনী যখন ফ্লোটিলার নৌবহরে হামলা চালায়, তখন তা গাজা উপকূল থেকে ১২৯ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় ছিল। তাই ফিলিস্তিনের সার্বভৌম সমুদ্রসীমায় গমনরত ওই নৌবহরে হামলা চালিয়ে ইসরায়েল স্পষ্টভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।
তিনি আরও বলেন, বারবার আন্তর্জাতিক আইন ভঙ্গ করে মার্কিন পৃষ্ঠপোষকতায় পার পেলেও ইসরায়েল ক্রমেই বিশ্বসমাজের সমর্থন হারাচ্ছে। আজ তারা অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি একঘরে হয়ে পড়েছে। পৃথক কোনো প্রতিবাদ কর্মসূচি হয়তো যথেষ্ট শক্তিশালী না হলেও ধারাবাহিক ও সম্মিলিত প্রতিবাদ শত্রুকে দুর্বল করবেই।
সমাবেশে ফিলিস্তিন সংহতি কমিটির সদস্য তাহেরা বেগম বলেন, আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, থাকব। এর অর্থ হলো যে শক্তি বা ব্যবস্থা এ হত্যাকাণ্ড ঘটাচ্ছে, তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা