ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শহীদ আবরারের স্মরণে নতুন দিবস দাবি ডাকসু ভিপির
নিজস্ব প্রতিবেদক: শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগ এবং জাতীয় জীবনে বিপ্লবী পরিবর্তনের ঘটনাকে স্মরণে ৭ অক্টোবরকে ‘জাতীয় আধিপত্যবাদবিরোধী দিবস’ ঘোষণা করার দাবি জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।
শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি এ দাবি জানান।
সাদিক কায়েম বলেন, দেশের স্বার্থ রক্ষা ও অন্যায্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় শহীদ আবরার ফাহাদ আধিপত্যবাদী শক্তি ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের হাতে নির্মমভাবে শহীদ হন। তিনি বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক।
তিনি আরও উল্লেখ করেন, শহীদ শরীফুজ্জামান নোমানীর শাহাদাতের মধ্য দিয়ে নতুন স্বাধীনতার আকাঙ্ক্ষা জন্মায়। এরপর শহীদ আবরার ফাহাদের শাহাদাত সেই স্বাধীনতার বীজ বপন করে, যা পূর্ণতা পায় শহীদ আবু সাঈদ, শান্ত, ওয়াসিম, মুগ্ধ, আলী রায়হান, তাহির, নাসিমাদের শাহাদাতের মধ্য দিয়ে, বিশেষ করে জুলাই বিপ্লবে।
সাদিক কায়েম বলেন, শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগ এবং জাতীয় জীবনে বিপ্লবী মোড় পরিবর্তনের ঘটনা স্মরণে ৭ অক্টোবরকে ‘জাতীয় আধিপত্যবাদবিরোধী দিবস’ হিসেবে রাষ্ট্রীয় উদ্যোগে পালনের আহ্বান জানাই।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত