ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
পার্বত্য ৩ জেলায় ভোটকেন্দ্র স্থাপনে পুলিশ-প্রশাসনের সহায়তা নেবে ইসি
নিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপনের জন্য পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় পুলিশ ও প্রশাসনের সহায়তা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মাঠ কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পাঠিয়েছেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রামের সংবেদনশীল পরিস্থিতি বিবেচনায় সবসময় সতর্কতার সঙ্গে কাজ করতে হয়। অতীতে এই অঞ্চলে ভোটগ্রহণ শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গোলাবর্ষণে নির্বাচন কর্মকর্তাসহ সাতজন নিহত হওয়ার ঘটনা ঘটেছিল। তাই স্থানীয় পুলিশ এবং প্রশাসনের সহায়তা নিয়ে কাজ করা অপরিহার্য।
ইতোমধ্যে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা তৈরি করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। বর্তমানে দাবি-আপত্তি নিষ্পত্তির কাজ চলছে, যা চলবে ১২ অক্টোবর পর্যন্ত। চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা আগামী ২০ অক্টোবর প্রকাশ করা হবে।
গত ১০ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করে ইসি সচিব আখতার আহমেদ বলেন, "গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে খসড়ায় মোট ৪২ হাজার ৬১৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। গত দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ছিল ৪২ হাজার ১৫০টি।"
সচিব আরও জানান, এবার পুরুষদের জন্য প্রতি ৬০০ জন ধরে ১ লাখ ১৪ হাজার ৯৩৯টি পুরুষ ভোটকক্ষ এবং নারীদের জন্য প্রতি ৫০০ জন ধরে ১ লাখ ২৯ হাজার ১০৭টি কক্ষের সংখ্যা নির্ধারণ করা হয়েছে। খসড়ায় মোট ভোটকক্ষ দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি, যা গত সংসদ নির্বাচনে ছিল ২ লাখ ৬১ হাজার ৪৭২টি।
উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন এবং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার লক্ষ্যে সকল কাজ এগিয়ে নিচ্ছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি