ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ঘরে ঢুকে বলিউড অভিনেতা সাইফের উপর হামলা
ডুয়া ডেস্ক : গভীর রাতে মুম্বাইয়ের বাড়িতে বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলা হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এক ব্যক্তি ঘরে ঢুকে তাঁকে ছুরিকাঘাত করে। সাইফ আলি খান আহত হলেও আশঙ্কামুক্ত বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। বান্দ্রা থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, সাইফ আলি খানকে চারবার ছুরিকাঘাত করা হয়। হামলার সময় বাড়ির তিনজন কর্মী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে একজন আহত হয়েছেন। পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করছে।
সাইফ আলি খানের ঘনিষ্ঠ সূত্র এক বিবৃতিতে বলেছে, চুরির উদ্দেশ্যে সাইফ আলি খানের বাড়িতে ঢুকে হামলা করা হয়। হাসপাতালে সাইফের অস্ত্রোপচার করা হয়েছে। তিনি আশঙ্কামুক্ত বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টে স্ত্রী করিনা কাপুর এবং দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীরকে নিয়ে থাকেন সাইফ। বুধবার রাত ২টা ৩০ মিনিট নাগাদ বাড়িতে ঢোকার সময় সাইফের ওপর হামলা হয়। কারিনা ও বাচ্চারা নিরাপদ রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি সুইজারল্যান্ড থেকে ফিরেছেন তাঁরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস