ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ঢাকায় নিযুক্ত দূতাবাসগুলো শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন
নিজস্ব প্রতিবেদক :ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও দূতাবাস শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। তারা উৎসবকে ঘিরে শান্তি, সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরেছেন।
ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ অন্যান্য দেশের দূতাবাস এই শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া ঢাকার জার্মান ও চীনা দূতাবাস এবং ইউরোপীয় ইউনিয়নের অফিস থেকেও বার্তা এসেছে।
ভারতীয় হাইকমিশন জানায়, দুর্গাপূজার এই শুভক্ষণে সবাইকে বিজয়া ও সুখ, শান্তি ও সমৃদ্ধির কামনা। ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে প্রণয় ভার্মা বলেন, “দুর্গাপূজা মন্দের ওপর শুভ, অন্ধকারের ওপর আলো এবং হতাশার ওপর আশার বিজয়ের প্রতীক। এটি আমাদের জন্য নতুন আশা ও সম্পর্কের উন্নত ভবিষ্যৎ গড়তে অনুপ্রাণিত করে।”
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, “উৎসবটি বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা, শান্তি ও সম্প্রীতির জীবন্ত উদাহরণ।” নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী বলেন, “দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সংস্কৃতি, ঐতিহ্য ও সমাজের মধ্যে শান্তি ও সম্প্রীতির মহীয়ান উদযাপন।” ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, “ভ্রাতৃত্বের বার্তা যেন সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। এই শুভ দুর্গাপূজায় আমরা সবার জন্য শান্তি ও সম্প্রীতির এক বিশ্ব কামনা করছি।”
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি