ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ইউটিউবের বিরুদ্ধে ঐশ্বরিয়া-অভিষেকের মামলা
বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা ডিপফেক ভিডিওর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বিভ্রান্তিকর ও মানহানিকর কন্টেন্ট প্রচারের অভিযোগে তারা ইউটিউব এবং এর মূল সংস্থা গুগলের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলায় তারা গুগলসহ সংশ্লিষ্ট পক্ষ থেকে ৪৫০,০০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি টাকা) ক্ষতিপূরণ দাবি করেছেন। একই সঙ্গে, ভবিষ্যতে এ ধরনের ডিপফেক ভিডিও প্রকাশে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন।
অভিষেক ও ঐশ্বরিয়ার অভিযোগের কেন্দ্রে রয়েছে ইউটিউবে প্রচারিত শত শত লিঙ্ক এবং স্ক্রিনশট, যেখানে এআই-এর মাধ্যমে তৈরি ভিডিওতে তাদের নিয়ে ‘ভয়াবহ’, ‘যৌন উস্কানিমূলক’ ও ‘কাল্পনিক’ বিষয়বস্তু দেখানো হয়েছে।
মামলার আবেদনে তারা উল্লেখ করেছেন, এই ভিডিওগুলো কেবল তাদের সুনামকে ক্ষতিগ্রস্ত করছে না, বরং তাদের গোপনীয়তার মৌলিক অধিকারেরও মারাত্মক লঙ্ঘন ঘটাচ্ছে। উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে—‘অভিষেক বচ্চন হঠাৎ কোনো চলচ্চিত্র অভিনেত্রীকে চুম্বন করছেন’ বা ‘ঐশ্বরিয়া রাই বচ্চন এবং সালমান খান একসঙ্গে ডিনার করছেন’—যেমন মনগড়া ভিডিও তৈরি করা হয়েছে।
দম্পতি আদালতে যুক্তি দিয়েছেন, এই ধরনের ভিডিও সামাজিক বিভ্রান্তি ছড়ানো ও ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ণ করার স্পষ্ট উদাহরণ।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল