ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
আজ থেকে টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে।
প্রথম দিন (১ অক্টোবর ২০২৫)
বৃষ্টি: রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের শঙ্কা।
তাপমাত্রা: দিনের তাপমাত্রা ২–৩ ডিগ্রি সেলসিয়াস কমবে, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
ঢাকায় অবস্থা:
বাতাস: দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কি.মি.।
আর্দ্রতা: সকাল ৬টায় ছিল ৯৮%।
সূর্যাস্ত: বিকেল ৫টা ৪৭ মিনিট।
আগামীকাল সূর্যোদয়: ভোর ৫টা ৫০ মিনিট।
দ্বিতীয় দিন (২ অক্টোবর ২০২৫)
বৃষ্টিপাতের ধারা প্রথম দিনের মতোই অব্যাহত থাকবে।
দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
তৃতীয় দিন (৩ অক্টোবর ২০২৫)
দেশের আট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
চতুর্থ দিন (৪ অক্টোবর ২০২৫)
রংপুরে অধিকাংশ জায়গায় বৃষ্টি।
রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটে অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল, চট্টগ্রামে কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।
কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা।
তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
পঞ্চম দিন (৫ অক্টোবর ২০২৫)
রংপুরে অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটে কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।
দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
বর্ধিত পূর্বাভাস
পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে।
গত ২৪ ঘণ্টার বৃষ্টিপাত ও তাপমাত্রা
সর্বোচ্চ বৃষ্টিপাত: সিলেটের শ্রীমঙ্গলে ২০৬ মি.মি।
রাজশাহী: সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.২°সে, সর্বনিম্ন ২৩.৫°সে।
ঢাকা: সর্বোচ্চ ৩৫.৫°সে, সর্বনিম্ন ২৪.২°সে।
চট্টগ্রাম: সর্বোচ্চ ৩৫.১°সে, সর্বনিম্ন ২৭.৩°সে।
খুলনা: সর্বোচ্চ ৩৭.০°সে, সর্বনিম্ন ২৭.২°সে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা