ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
শিগগিরই উঠছে না আ'লীগের নিষিদ্ধতা: আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে আরোপিত নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহার হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, সংগঠন হিসেবে দলটির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার পাওয়ার পদক্ষেপও নেওয়া হয়েছে।
মঙ্গলবার বরিশাল শহরের শঙ্কর মঠ পূজামণ্ডপ পরিদর্শনের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দেশের সনাতন ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন করছেন।
আসিফ নজরুল বলেন, যারা পাহাড় অঞ্চলে অশান্তি সৃষ্টি করতে চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সরকার সব সময় সতর্ক অবস্থায় রয়েছে।
তিনি জানান, সম্প্রতি প্রধান উপদেষ্টা বিদেশি সাংবাদিকদের সামনে যে মন্তব্য করেছিলেন, যেখানে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছিল, তা শুধুমাত্র তাত্ত্বিক আলোচনা ছিল। আগামী নির্বাচনের আগে কিংবা অদূর ভবিষ্যতে এমন কোনো পদক্ষেপ নেওয়ার কোনো পরিকল্পনা নেই।
একে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা